Dhaka ০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশি অভিযান ঘিরে চরম উত্তেজনা ছড়াল

সেলিম সেখ
  • Update Time : ০৭:৩৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / ২০১ Time View

মুর্শিদাবাদ প্রতিনিধি::ভরতপুরের বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীরের বাড়িতে মঙ্গলবার পুলিশি অভিযান ঘিরে চরম উত্তেজনা ছড়াল। বিধায়কের অভিযোগ, শক্তিনগর থানার পুলিশ তাঁর বাড়ি ঘিরে রেখেছে। সেই অভিযানের মধ্যেই আটক করা হয় বিধায়কের ছেলে গোলাম নবী আজাদ ওরফে রবীনকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিধায়ক পুত্র রবীনের বিরুদ্ধে তাঁর দেহরক্ষী পুলিশ কনস্টেবল জুম্মা খানকে মারধরের অভিযোগ উঠেছে। ওই অভিযোগের ভিত্তিতেই শক্তিনগর থানার পুলিশ বিধায়কের বাড়িতে পৌঁছে রবীনকে আটক করে নিয়ে যায়।
ছেলেকে আটকের পর ক্ষোভে ফেটে পড়েন হুমায়ুন কবীর। তিনি শক্তিনগর থানায় যাওয়ার পাশাপাশি পুলিশের ভূমিকার বিরুদ্ধে হুঁশিয়ারিও দেন। হুমায়ুন কবীর বলেন,
“শক্তিনগর থানার পুলিশ আমার বাড়ি ঘিরে রেখেছে। আমার বাড়ি ঘিরে যদি কোনও অশালীন কাজ করা হয়, তাহলে আগামী বৃহস্পতিবার বহরমপুর জেলা পুলিশ অফিস ঘেরাও করে রাখা হবে।”

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্ত রবীন বর্তমানে তৃণমূল কংগ্রেস পরিচালিত একটি পঞ্চায়েতের পূর্ত কর্মাধ্যক্ষ পদে রয়েছেন। উল্লেখযোগ্যভাবে, হুমায়ুন কবীর নতুন রাজনৈতিক দল গঠন করলেও তাঁর ছেলে এখনও আনুষ্ঠানিকভাবে বাবার দলে যোগ দেননি।
ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা রয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে পুলিশ প্রশাসন।

Tag :

Please Share This Post in Your Social Media

পুলিশি অভিযান ঘিরে চরম উত্তেজনা ছড়াল

Update Time : ০৭:৩৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫