প্রকাশিত সংবাদের প্রতিবাদ
- Update Time : ০৬:৫৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- / ৪৫৫ Time View
বৃহস্পতিবার (৯ জুলাই) সাতক্ষীরা নিউজ ২৪.কম, সাতক্ষীরা টেলিভিশন, দৈনিক অপরাধ বার্তা, সহ কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও বিভিন্ন পত্রপত্রিকায় ‘কালিগঞ্জের গোবিন্দপুরে পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত খাদেম আলী সরদার ছেলে প্রবাসী মোঃ হারেজ আলী।
এই সকল অনলাইন নিউজ পোর্টাল সহ পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন, সাংবাদিকদের ভূল বুঝিয়ে এই ধরনের অসত্য সংবাদ প্রকাশ করায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদের মূল বিষয়টি উদঘাটন করে তদন্তব্য পূর্ব আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করছি।
এই প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আদালতের রেকর্ড সংশোধনের মামলা চলা সত্ত্বেও বিবাদীরা আমার বসতবাড়ির সাথে থাকা মৎস ঘেরের বেড়িবাধ কেটে জবর দখলের চেষ্টা চালিয়েছিল গত শুক্রবার (৩ জুলাই) সকালে।
আমার ভাই বাদী হয়ে ইতোমধ্যে কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
তিনি আরো বলেন, বড় গোবিন্দপুর মৌজার আর.এস খতিয়ান নং– ৪৯১ ও ২৪ দাগ নং–১৫২৯ এর ৩০ শতাংশ জমি উত্তরাধি সূত্রে আমারা মালিকানা অর্জন করি এবং সেখানে বসতবাড়ি, দোকান ঘর, মৎস্য প্রজেক্ট, সবজি ও ফলজ গাছ রোপণ করে শান্তিপূর্ণভাবে ভোগদখলে আছি।
বিরোধী সম্পত্তি নিয়ে সাতক্ষীরার কালিগঞ্জ সহকারী জজ আদালতে রেকর্ড সংশোধনী মামলা-১১০/২২ চলমান থাকা সত্ত্বেও শুক্রবার সকালে বিবাদীরা দলবলসহ জমিতে প্রবেশ করে আমাদের রোপণকৃত ফলজ ও সবজি গাছ উপড়ে ফেলে মৎস্য প্রজেক্টের বেরিবাদ কেটে দেয়। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। বাধা দিতে গেলে আমাদের অশালীন ভাষায় গালিগালাজ ও হামলার চেষ্টা করে। স্থানীয়দের হস্তক্ষেপে তারা সরে গেলেও পরবর্তীতে পুনরায় দখলের হুমকি দেয়। উল্লেখ থাকে যে গত দিনগুলোতেও বিবাদীরা আদালতে একাধিক মামলা দায়ের করলেও সকল মামলার রায় গুলো বিজ্ঞ আদাল আমাদের কাগজপত্র সঠিক থাকায় মামলার রায় আমাদের পক্ষে দেয়।















