Dhaka ০১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খোলা চিঠির মাধ্যমে অনুরোধ জানালেন: যুবদল নেতা – মো: ওয়াহিদ মুরাদ

মাটি মামুন
  • Update Time : ০৩:৫৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / ১৪৬ Time View

রংপুর প্রতিনিধি ::রংপুরে দলীয় ত্যাগী ও কর্মহীন নেতাকর্মীদের স্থায়ী কর্মসংস্থান ও সম্মানজনক রুজি-রোজগারের ব্যবস্থার অনুরোধ জানালেন যুবদল নেতা মো: ওয়াহিদ মুরাদ।

চিটিতে লেখা থাকে প্রাপক:
জনাব তারেক রহমান চেয়ারম্যান,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার। বিষয়: দলীয় ত্যাগী ও কর্মহীন নেতাকর্মীদের স্থায়ী কর্মসংস্থান ও সম্মানজনক রুজি-রোজগারের ব্যবস্থা প্রসঙ্গে খোলা চিঠি। শ্রদ্ধেয় নেতা,সালাম ও শ্রদ্ধা গ্রহণ করবেন। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিহাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তৃণমূল ও ত্যাগী নেতাকর্মীরা যে অভাবনীয় আত্মত্যাগ করেছেন,তা দলের মূল শক্তি। তবে রাজপথের লড়াই শেষে আজ অসংখ্য ত্যাগী নেতাকর্মী চরম অর্থনৈতিক অনিশ্চয়তা ও কর্মহীনতায় দিন কাটাচ্ছেন। ত্যাগী কর্মীরা দুস্থ নয়! তারা কর্মহীন বেকার! তাদেরকে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে হালাল রুজি উপার্জনের পথ করে দিন। কর্ম ও অর্থ না থাকায় পরিবার এর চাপে অর্থনৈতিক চাপে আজ দিশাহারা হয়ে বিপথগামী পথে চলে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে সারাদেশের ন্যায় আমার শহরে এই করুণ চিত্র ফুটে উঠছে রংপুর মহানগর বা জেলার নয়,বরং সারা দেশের লাখো কর্মহীন ও নির্যাতিত নেতাকর্মীর অন্তরের কথা। আমাদের ত্যাগী কর্মীরা কারও করুণা বা দান চান না; তারা চান তাদের মেধা, যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী হালালভাবে জীবিকা নির্বাহের সুযোগ। দীর্ঘ রাজনৈতিক প্রেক্ষাপটে মামলা-হামলা ও প্রতিকূল পরিস্থিতির কারণে অনেকেই তাদের পড়াশোনা, ব্যবসা বা স্বাভাবিক পেশাগত জীবন চালিয়ে যেতে পারেননি। ফলে আজ তারা ও তাদের পরিবার চরম আর্থিক সংকটে রয়েছে।

এই অবস্থায়, আপনার দূরদর্শী নেতৃত্বের কাছে আমাদের আকুল আবেদন: ১.যোগ্যতাভিত্তিক কর্মসংস্থান: দলের ত্যাগী,দক্ষ ও শিক্ষিত কর্মীদের তালিকা তৈরি করে তাদের যোগ্যতা অনুযায়ী স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করা। ২. পেশাগত ও উদ্যোক্তা সহায়তা: যারা ক্ষুদ্র ব্যবসা বা আত্মকর্মসংস্থানে আগ্রহী, তাদের জন্য নীতিগত সহায়তা ও সহজ শর্তে আত্মকর্মসংস্থানের পথ উন্মুক্ত করা।

৩. সম্মানজনক পুনর্বাসন: ‘দুস্থ সাহায্য’ হিসেবে না দেখে, কর্মীদের অধিকার ও সম্মান নিশ্চিত করে স্থায়ী হালাল আয়ের সুযোগ সৃষ্টি করা। ত্যাগী নেতাকর্মীরাই দলের মূল ভিত্তি। তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে দলীয় ভিত্তি আরও মজবুত ও শক্তিশালী হবে। আশা করি, তৃণমূলের এই মানবিক ও ন্যায্য দাবির প্রতি আপনি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ব্যক্ত করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে লক্ষ লক্ষ কোটি কোটি তৃণমূল কর্মীদের মনোবল চাঙ্গা  করবেন।

​ধন্যবাদান্তে,জাতীয়তাবাদী দলের ত্যাগী ও সাধারণ কর্মীবৃন্দের পক্ষেআমি ক্ষুদ্র এক কর্মী  মো: ওয়াহিদ মুরাদ যুগ্ম আহবায়ক মহানগর যুবদল রংপুর আহবায়ক কোতয়ালীথানা যুবদল রংপুর।

Tag :

Please Share This Post in Your Social Media

খোলা চিঠির মাধ্যমে অনুরোধ জানালেন: যুবদল নেতা – মো: ওয়াহিদ মুরাদ

Update Time : ০৩:৫৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬