নবাগত জেলা প্রশাসক এর সাথে জলঢাকায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের পরিচিতি সভা
- Update Time : ০৮:৫৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / ৩ Time View
নীলফামারী প্রতিনিধিঃ :: নীলফামারীর নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ন কবিরের সাথে জলঢাকায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি’র সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী নবাগত জেলা প্রশাসক হুমায়ন কবির।
অন্যান্যদের মধ্যে, থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জলঢাকা উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার আমীর মোখলেছুর রহমান মাষ্টার, জেলা জামায়াতের সুরা ও কর্মপরিষদ সদস্য প্রভাষক সাদের হোসেন,উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
























