Dhaka ১১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে শিশু ময়না হত্যা: এক বছরেও গ্রেপ্তার নেই, মানববন্ধনে ক্ষোভ

আব্দুর রাজ্জাক
  • Update Time : ১০:২০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / ১২ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ১০ বছর বয়সী শিশু মোছা. ময়না হত্যা মামলার এক বছর পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। দ্রুত তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই২০২৬ইং) বিকেল ৪টার দিকে শাহবাজপুর বাজারে নিহত ময়নার পরিবার ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এক বছর আগে রাজ্জাক মিয়ার ১০ বছর বয়সী কন্যা মোছা. ময়নাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। পরে তার মরদেহ একটি মসজিদের ছাদের ওপর উদ্ধার করা হয়। কিন্তু ঘটনার এক বছর পার হলেও প্রকৃত অপরাধীদের শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এতে ভুক্তভোগী পরিবার বিচার না পাওয়ার শঙ্কা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

নিহতের মা লিপা আক্তার, কাউসার মিয়া, সেলিম মিয়া ও নোমান ভূঁইয়া মানববন্ধনে বক্তব্য দেন। তারা অবিলম্বে নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাদের ভাষ্য, এ ঘটনার দ্রুত বিচার নিশ্চিত হলে সাধারণ মানুষের আইনের প্রতি আস্থা আরও সুদৃঢ় হবে।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, “মামলাটি বর্তমানে সিআইডির তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :

Please Share This Post in Your Social Media

সরাইলে শিশু ময়না হত্যা: এক বছরেও গ্রেপ্তার নেই, মানববন্ধনে ক্ষোভ

Update Time : ১০:২০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬