Dhaka ১০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩ সন্তানসহ ভারতীয় নারীকে ‘পুশ ইন’-এর চেষ্টা

আব্দুর রাজ্জাক
  • Update Time : ১২:৩৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / ২৪ Time View

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি::ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী সীমান্ত দিয়ে তিন শিশুসহ এক ভারতীয় নারীকে বাংলাদেশে জোরপূর্বক পাঠানোর (পুশ ইন) চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তাৎক্ষণিক অবস্থান ও সতর্কতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সীমান্তের শূন্যরেখা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
বিজিবি জানায়, সীমান্তে নিয়মিত টহল ও নজরদারির সময় শূন্যরেখায় এক নারী ও তিন শিশুর অবস্থান লক্ষ্য করা হয়। পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিজিবি সদস্যরা তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। পরে তারা সীমান্তের ভারতীয় অংশে ফিরে যায়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক নারী ও তিন শিশু সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। ভিডিওতে ওই নারী দাবি করেন, তাদের ভারতের মুম্বাই থেকে সেখানে নিয়ে আসা হয়েছে এবং চোখ বেঁধে সীমান্তে আনা হয়। তিনি জানান, প্রায় দুই দশক আগে তার বিয়ে হয়েছে এবং তার স্বামীকে সঙ্গে আনা হয়নি। ভিডিওতে নারী ও শিশুদের আতঙ্কিত অবস্থায় মুম্বাইয়ে ফিরে যাওয়ার আকুতি জানাতে দেখা যায়। তবে ভিডিওতে করা দাবিগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, “সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক ও গোয়েন্দা কার্যক্রম সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পরিচালিত হচ্ছে।”
ঘটনার বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে নারী ও শিশুদের পরিচয় এবং তাদের সীমান্তে নিয়ে আসার অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

৩ সন্তানসহ ভারতীয় নারীকে ‘পুশ ইন’-এর চেষ্টা

Update Time : ১২:৩৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬