Dhaka ১১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধামইরহাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত ঘাতক স্বামী আটক

শাকিল হোসেন
  • Update Time : ১০:৩৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / ১২ Time View

নওগাঁ জেলা প্রতিনিধি::নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে মনিরা বেগম (২৬) নামের এক গৃহবধূকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে হাসপাতাল ভবনের ভেতরেই এই নৃশংস ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত মনিরা বেগম উপজেলার ওমরপুর গ্রামের মোহাম্মদ মাসুদ হোসেনের মেয়ে। এবং অভিযুক্ত ফরহাদ হোসেন পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের হেলালের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসে, তাদের দুজনের মাঝে পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে স্বামী ফরহাদ হোসেন ক্ষিপ্ত হয়ে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরেই মনিরাকে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অভিযুক্ত ফরহাদ হোসেন পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের হেলালের ছেলে।

ঘটনার পরপরই হাসপাতালে থাকা নিরাপত্তা কর্মচারীরা অভিযুক্ত স্বামী ফরহাদকে ধরে ফেলে এবং পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত স্বামীকে আটক করে হেফাজতে নেয়।
এ বিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মিন্টু রহমান জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্ত ফরহাদকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ধামইরহাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত ঘাতক স্বামী আটক

Update Time : ১০:৩৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬