Dhaka ০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ

শেখ সেলিম
  • Update Time : ০৮:৩৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / ১৪৭ Time View

পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ:ভোটের আর মাত্র কয়েকদিন বাকি। শেষ লগ্নে প্রচারে জোর বাড়িয়েছেন ৭০ নম্বর রেজিনগর বিধানসভার জাতীয় কংগ্রেস প্রার্থী জিল্লু সেখ। রবিবার কাপাসডাঙ্গা এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ করতে দেখা যায় তাঁকে।

গ্রামের অলিগলি ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন তিনি। স্থানীয়দের সমস্যা, চাহিদা এবং উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেন। প্রার্থীর এই ঘনিষ্ঠ প্রচারে সাড়া দিয়েছেন অনেক সাধারণ মানুষ।

অন্যদিকে, এই কেন্দ্রে লড়াই জমিয়ে তুলেছেন বিরোধী প্রার্থীরাও। আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবির এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী আতাউর রহমানও জোরকদমে প্রচার চালাচ্ছেন নিজেদের এলাকায়। ফলে ত্রিমুখী লড়াইয়ে উত্তেজনা ক্রমশ বাড়ছে রেজিনগর বিধানসভা জুড়ে।

চাষীর ছেলে হিসেবে পরিচিত জিল্লু সেখের এই লড়াই এখন এলাকায় বিশেষভাবে নজর কেড়েছে। সাধারণ পরিবার থেকে উঠে এসে রাজনীতির ময়দানে কতটা সফলতা আনতে পারেন, সেটাই এখন দেখার বিষয় বলে মনে করছেন রাজনৈতিক মহল।
ভোটের আগে শেষ মুহূর্তে এই প্রচার কতটা প্রভাব ফেলবে, তা জানা যাবে ফল ঘোষণার দিনেই।

Tag :

Please Share This Post in Your Social Media

সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ

Update Time : ০৮:৩৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬