Dhaka ০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অভিযান ধর্ষণ মামলার অভিযুক্ত গ্রেফতার

আব্দুর রাজ্জাক
  • Update Time : ০৮:৪৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / ৯৮ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগরে মানসিক প্রতিবন্ধী এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি সুমন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন ২০২৬ইং)
অভিযুক্তকে ধরতে পুলিশ সদস্যরা জেলের ছদ্মবেশে বিশেষ অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক ৮টার দিকে নবীনগর উপজেলার চিত্রি গ্রামের বাসিন্দা সুমন মিয়া একই এলাকার এক মানসিক প্রতিবন্ধী নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে নবীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।

মামলা রুজুর পর থেকেই অভিযুক্তকে গ্রেফতারে তৎপরতা শুরু করে নবীনগর থানা পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানের একপর্যায়ে মঙ্গলবার ২৩ জুন রাত ১০টা ৫ মিনিটে নবীনগর পশ্চিম ইউনিয়নের চিত্রি গ্রামের মেঘনা নদীর পাড় এলাকায় বিশেষ কৌশল অবলম্বন করে জেলের ছদ্মবেশে অভিযান চালানো হয়। অভিযানে মামলার এজাহারভুক্ত আসামি সুমন মিয়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সুমন মিয়া চিত্রি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, জেলা পুলিশ ব্রাহ্মণবাড়িয়া।

Tag :

Please Share This Post in Your Social Media

অভিযান ধর্ষণ মামলার অভিযুক্ত গ্রেফতার

Update Time : ০৮:৪৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬