Dhaka ১০:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশি মদ গাঁজা ও অটোরিকশা জব্দ

আব্দুর রাজ্জাক
  • Update Time : ১২:৫৬:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / ৩০ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে ২০ কেজি ভারতীয় গাঁজা, ১৩৫ বোতল বিদেশি মদ এবং একটি অটোরিকশা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে, তবে অপর এক অভিযুক্ত পালিয়ে গেছেন।

মঙ্গলবার (২১ জুলাই২০২৬ইং) সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়,বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে আলীনগর বিওপির একটি বিশেষ টহলদল বিজয়নগর উপজেলার চাওড়া এলাকার প্রধান সড়কে অভিযান পরিচালনা করে। দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২০১৫/২-এস থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নিয়ে টহলদলটি চম্পকনগর থেকে সিংগারবিল বাজারগামী একটি অটোরিকশাকে থামানোর সংকেত দেয়।

এ সময় অটোরিকশায় থাকা এক যাত্রী দৌড়ে পালিয়ে গেলেও তল্লাশি চালিয়ে আসনের নিচে বিশেষ কৌশলে কসটেপে মোড়ানো ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে অটোরিকশাসহ মো. রাফি (১৯) নামে এক যুবককে আটক করা হয়।

আটক রাফির বাড়ি বিজয়নগর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের কামালমোড়া গ্রামে। তার পিতা শাহ আলম। পালিয়ে যাওয়া অভিযুক্ত মো. সজল মিয়ার বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক রাফিকে উদ্ধার করা গাঁজা ও অটোরিকশাসহ থানায় সোপর্দ করা হয়েছে।

এদিকে একই দিন ভোর আনুমানিক ৩টা ৪৫ মিনিটে ফকিরমোড়া বিওপির টহলদল আখাউড়া উপজেলার হীরাপুর এলাকায় আরেকটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২০২২/২-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত ওই অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৩৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দকৃত মদ ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং মাদকবিরোধী অভিযান জোরদারে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

বিদেশি মদ গাঁজা ও অটোরিকশা জব্দ

Update Time : ১২:৫৬:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬