বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের কারাদণ্ড
- Update Time : ০৭:২৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / ১২ Time View
দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের বীরগঞ্জে মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচজন আসামিকে ছয় মাস করে কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যেক আসামিকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—
১. অন্তর দাস, পিতা-মৃত বিজয় দাস, সাং-জয়নন্দ।
২. মোছাঃ মিনারা, স্বামী-সাইফুল ইসলাম, সাং-দলুয়া।
৩. মোঃ রবিউল ইসলাম, পিতা-মোঃ আবেদ আলী, সাং-দেবীপুর।
৪. মোঃ শাহিনুর ইসলাম, পিতা-মোঃ আকবর আলী, সাং-দেবীপুর।
৫. মোঃ শহিদুল ইসলাম, পিতা-মৃত ইসাহাক শাহ, সাং-ছোট দেবীপুর।
দণ্ডপ্রাপ্ত সকলের থানা বীরগঞ্জ, জেলা দিনাজপুর।
পরে দণ্ডপ্রাপ্তদের যথাযথ পুলিশ এসকর্টের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।














