Dhaka ১০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ধামইরহাটে অ্যাম্বুলেন্স আছে, চালক নেই; সংকটাপন্ন রোগীর সেবায় চরম ভোগান্তি

শাকিল হোসেন
  • Update Time : ০৭:৩৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩১ Time View

নওগাঁ জেলা প্রতিনিধি:: নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও চালকের অভাবে রোগী পরিবহন সেবা মিলছে না—এমন অভিযোগ উঠেছে। এতে জরুরি প্রয়োজনে রোগী নিয়ে চরম বিপাকে পড়ছেন স্বজনরা।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অক্সিজেন সাপোর্টে থাকা এক রোগীকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় রেফার করা হয়। রোগীর শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় দ্রুত বগুড়ায় নেওয়া প্রয়োজন হলেও হাসপাতাল থেকে কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা যায়নি। ফলে অসহায় হয়ে পড়েন রোগীর স্বজনরা।

স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অ্যাম্বুলেন্সের বিষয়ে জানতে চাইলে তাদের জানানো হয়, “বাইরে থেকে কীভাবে নিয়ে আসবেন, সেটা আপনাদের ব্যাপার।” এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন তারা।

স্থানীয়দের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স থাকলেও চালক না থাকায় সেটি রোগীদের কোনো কাজে আসছে না। জরুরি মুহূর্তে অক্সিজেন সাপোর্টে থাকা রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরের জন্যও যদি স্বজনদের বাইরে থেকে গাড়ি ভাড়া করতে হয়, তাহলে সরকারি স্বাস্থ্যসেবার উদ্দেশ্যই প্রশ্নের মুখে পড়ে।

এ ঘটনায় ধামইরহাটবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, “অ্যাম্বুলেন্স আছে, কিন্তু চালক নেই; আর রোগীর প্রয়োজনের সময় অ্যাম্বুলেন্সই নেই”— এমন পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

ধামইরহাটবাসী এ বিষয়ে দ্রুত নওগাঁর জেলা সিভিল সার্জন, নওগাঁ-২ আসনের সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে দ্রুত অ্যাম্বুলেন্সের চালক নিয়োগ/ব্যবস্থাপনা করে ২৪ ঘণ্টা জরুরি রোগী পরিবহন সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের প্রত্যাশা, বিষয়টি দ্রুত তদন্ত করে রোগীদের দুর্ভোগের অবসান এবং ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কার্যকর অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

Tag :

Please Share This Post in Your Social Media

ধামইরহাটে অ্যাম্বুলেন্স আছে, চালক নেই; সংকটাপন্ন রোগীর সেবায় চরম ভোগান্তি

Update Time : ০৭:৩৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬