Dhaka ১০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তালা মহিলা কলেজে এইচএসসিতে উপজেলার সর্বোচ্চ পাসের হার, আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

সেলিম হায়দার
  • Update Time : ০৭:৩৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / ১৪ Time View

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার তালা উপজেলায় সর্বোচ্চ পাসের হার অর্জন করেছে তালা মহিলা কলেজ। এ সাফল্যে আনন্দ-উচ্ছ্বাসে মেতেছেন কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। অর্জন উদযাপনে কলেজের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকালে তালা মহিলা কলেজ প্রাঙ্গণ থেকে শত শত ছাত্রী, শিক্ষক ও অভিভাবকের অংশগ্রহণে আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি তালা উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তালা মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক এস কে কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা। কলেজের অধ্যক্ষ শেখ শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুর রহমান ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম। এ ছাড়া বক্তব্য দেন সহকারী অধ্যাপক তরুণ সরদার, আবু হোসেন, গাজী নজরুল ইসলাম প্রমুখ।
কলেজ সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় তালা মহিলা কলেজ থেকে মোট ২৭৫ জন ছাত্রী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ১৩ জন জিপিএ-৫ অর্জনসহ মোট ১৬০ জন উত্তীর্ণ হয়েছেন। কলেজটির পাসের হার ৫৮ দশমিক ১৮ শতাংশ।

উপজেলার কলেজগুলোর মধ্যে সর্বোচ্চ পাসের হার অর্জন করায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা এ সাফল্যকে অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম শফির সার্বিক তত্ত্বাবধান, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের অধ্যবসায়ের সম্মিলিত ফল হিসেবে দেখছেন।

দীর্ঘদিন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি কলেজের সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করে শিক্ষা প্রতিষ্ঠানটির এ সাফল্যে ভূমিকা রাখায় অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম স্থানীয় সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন।

উল্লেখ্য, ২০২৬ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে কলেজ পর্যায়ে সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি অর্জন করে তালা মহিলা কলেজ।
আনন্দ র‌্যালি ও আলোচনা সভায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Tag :

Please Share This Post in Your Social Media

তালা মহিলা কলেজে এইচএসসিতে উপজেলার সর্বোচ্চ পাসের হার, আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

Update Time : ০৭:৩৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬