Dhaka ১২:০২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

আব্দুর রাজ্জাক
  • Update Time : ০৯:২৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩২ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নাজিমোল্লাহ (নাম) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর বাজারের পাশে নাসিরনগর-সরাইল-লাখাই আঞ্চলিক মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িশ্বর গ্রামের আব্দুল আউয়াল মিয়া ও ফজু মিয়ার পক্ষের মধ্যে পুকুরের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার বিকেলে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষের একপর্যায়ে আব্দুল আউয়াল মিয়া পক্ষের নাজিমোল্লাহ টেটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। তিনি আব্দুল আউয়ালের ছেলে।

সংঘর্ষে আহত ব্যক্তিদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে আব্দুল আউয়াল মিয়াসহ চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে। তাঁরা হলেন আব্দুল, রহিছ মিয়া, তাউস মিয়া ও [নাম জানা যায়নি]।

এদিকে নাজিমোল্লাহ নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর অপর পক্ষের ফজুল হকের লোকজন বাড়িঘর ছেড়ে চলে যাওয়ায় তাঁদের নাম জানা সম্ভব হয়নি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

Update Time : ০৯:২৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬