Dhaka ০৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কামরাঙ্গীরচরে ‘ক্লিনিং ডে-২০২৬’ কর্মসূচি পালিত

মোঃ আনোয়ার হোসেন
  • Update Time : ০৭:৪০:৪০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / ১৮ Time View

নিজস্ব প্রতিনিধি: ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ডের বড়গ্রাম এলাকায় শনিবার (১ আগস্ট) ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ঘোষিত ‘ক্লিনিং ডে-২০২৬’ কর্মসূচি পালন করা হয়েছে।

সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত পরিচালিত এ কর্মসূচিতে বিভিন্ন সড়কে জমে থাকা বর্জ্য অপসারণ করা হয়। পাশাপাশি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগর গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় বাসিন্দাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কামরাঙ্গীরচর থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নাঈম, কামরাঙ্গীরচর থানা মহিলা দলের আহ্বায়ক সেতারা বেগম, কামরাঙ্গীরচর থানা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির এবং ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রায় ৪০ থেকে ৫০ জন এলাকাবাসী কর্মসূচিতে অংশ নেন।

অংশগ্রহণকারীরা জানান, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা জরুরি। তারা সবাইকে নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা রক্ষায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

কামরাঙ্গীরচরে ‘ক্লিনিং ডে-২০২৬’ কর্মসূচি পালিত

Update Time : ০৭:৪০:৪০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬