শিরোনামঃ
নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগ
শেখ শরিফুল ইসলাম
- Update Time : ১০:১২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / ২০৫ Time View
সাতক্ষীরা ব্যুরো:: সাতক্ষীরা ০৩ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী কাজী আলাউদ্দিনের বিরুদ্ধে জেলা রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করছেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী।
অভিযোগে তিনি বলেন, বিধি নিষেধ থাকা স্বত্বেও কাজী আলাউদ্দিন আইনের তোয়াক্কা না করে তার কর্মী বাহিনী দিয়ে কালিগঞ্জের বিভিন্ন জায়গায় তিনি পোস্টার ও ব্যানার লাগিয়ে যাচ্ছেন। এ বিষয়ে প্রতিকার চেয়ে জামায়াতের পক্ষ থেকে লিখিত অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে কাজী আলাউদ্দিনের সাথে যোগাযোগ করলে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।
Tag :




















