Dhaka ০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যালট পেপার পৌঁছেছে সাতক্ষীরায়

মোঃ খলিলুর রহমান
  • Update Time : ১১:০৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৩১৯ Time View

সাতক্ষীরা ::আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে জন্য ১৮ লাখের বেশি ব্যালট পেপার জেলায় এসে পৌঁছেছে। গণভোটের ব্যালট পেপারও আগেই সাতক্ষীরার সাতটি উপজেলায় পৌঁছে বিশেষ পুলিশি নিরাপত্তায় সংরক্ষণ করা হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) সকালে জেলা নির্বাচন অফিসার মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান জানান, গত শুক্রবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের ব্যালট পেপার সাতক্ষীরায় এসে পৌঁছায়। পরে সেগুলো রোববার জেলার সাতটি উপজেলার স্ব স্ব নির্বাচন অফিসে পাঠানো হয়। বর্তমানে সংশ্লিষ্ট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে ব্যালট পেপারগুলো সংরক্ষিত আছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আফরোজা আখতার জানান, সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের ভোটার সংখ্যা অনুযায়ী মোট ১৮ লাখ ৩২ হাজার ৫৮৯টি ব্যালট পেপার জেলায় এসেছে। ব্যালট পেপার সংরক্ষণ, পরিবহন এবং ৬০৯টি ভোটকেন্দ্রে পৌঁছানোসহ পুরো প্রক্রিয়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও আনন্দঘন পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে জেলা প্রশাসন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ব্যালট পেপার পৌঁছেছে সাতক্ষীরায়

Update Time : ১১:০৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬