Dhaka ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জের দিরাইয়ের পূর্ব নির্ধারিত জায়গায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন

তৌফিকুর রহমান তাহের
  • Update Time : ০৯:৫৩:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / ২৩৪ Time View

বিশেষ সুনামগঞ্জ প্রতিনিধি;সুনামগঞ্জ::বিগত সরকারের আমলে ২০২২ সালে সুনামগঞ্জের দিরাই উপজেলার প্রয়াত বাউল সম্রাট শাহ আব্দুল করিমের এলাকায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের নির্ধারিত স্থান থেকে অন্যত্র সরানোর প্রতিবাদে এবং পূর্ব নির্ধারিত জায়গায় কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

৮ অক্টোবর( বুধবার) সকাল সাড়ে ১১ টায় দিরাই উপজেলা নাগরিক সমাজের ব্যানারে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দিরাই পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে ও দিরাই উপজেলা খেলাফত মজলিশের সহ সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজুর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২(দিরাই ও শাল্লা) আসনে ধানের শীষের সম্ভাব্য পদপ্রার্থী বাবু অশোক তালুকদার।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন,দিরাই পৌর বিএনপির সদস্য কয়ছর ইসলাম,দিরাই উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি এম আশরাফ আলী,পৌর বিএনপি নেতা আবুল খয়ের, দিরাই পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদুর মিয়া,দিরাই পৌর যুবদলের সাবেক সহ সভাপতি জিয়াউল ইসলাম ভূট্রো,ছাএনেতা হাবিব আহমেদ ও দিরাই সরকারী কলেজ শাখা ইসলামি ছাএশিবিরের সভাপতি মুহিত হাসান প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন,বিগত সরকারের আমলে সারাদেশের ন্যায় ২০২২ সালে সুনামগঞ্জের দিরাই মৌজার (জে এল নং-৯৬) ধল রোডে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের এলাকায় স্হান নির্ধারন করেন স্হানীয় সরকারের নিরীক্ষন কমিটি।

Tag :

Please Share This Post in Your Social Media

সুনামগঞ্জের দিরাইয়ের পূর্ব নির্ধারিত জায়গায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন

Update Time : ০৯:৫৩:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫