টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক
- Update Time : ০৪:৫৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / ৩১ Time View
নওগাঁ জেলা প্রতিনিধি::নওগাঁর ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে ০২ জন মাদক কারবারি, মাদকদ্রব্য ৬৮০ পিচ টেপেন্টাডল ট্যাবলেট, ১ টি মোটরসাইকেল ও ১ টি মোবাইল সহ গ্রেফতার।
মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ধামইরহাট থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন তথ্যের ভিত্তিতে অদ্য ইং- ৩০/৭/২০২৬ তারিখ বেলা-১১.৩০ ঘটিকায় ধামইরহাট থানাধীন জাহানপুর ইউনিয়নের অন্তর্গত সাহাপুর বাজার বিএনপি অফিস এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া ৬৮০ পিচ টেপেন্টাডল, ০১ হিরো হোন্ডা মোটরসাইকেল, ১টি এন্ড্রুয়েট মোবাইল ফোন সহ হাতেনাতে মাদক।
মাদক ব্যবসায়ি আসামী ১। মোছাঃ লাইলী বেগম(৩৫),২। মো: হাসান আলী(৩০) উভয় পিতা হাফিজুর রহমান, মাতা মোছা: হাসিনা বেগম, সাং-অমরপুর(হঠাৎ পাড়া) থানা -ধামইরহাট, জেলা- নওগাঁ”কে গ্রেফতার করা হয়।
তারা বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অপরাধে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।


















