বীরগঞ্জে র্যাব-পুলিশের যৌথ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ তিনজন আটক
- Update Time : ১০:৫২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / ১৮ Time View
দিনাজপুর প্রতিনিধি::দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে আনুমানিক ১১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন— ওসমানী গনী (৪৫), পিতা: মৃত সহীদুল্লাহ ইসলাম, গ্রাম: গোবিন্দপাড়া; মো. সাকিব ইসলাম (১৯), পিতা: নবীর হোসেন, গ্রাম: সাহডুবী; এবং মো. আইনুল হক (৪০), পিতা: মৃত আব্দুল গফুর, গ্রাম: গোবিন্দপাড়া, উপজেলা: বীরগঞ্জ, জেলা: দিনাজপুর।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ও পুলিশের একটি যৌথ দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে মোট ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ২০ হাজার টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


















