শিরোনামঃ
সাভারে ময়লার গাড়ি বন্ধ রেখে চালকদের মানববন্ধন, দুর্ভোগে স্থানীয়রা
মোঃ শান্ত খান
- Update Time : ০৯:৫৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / ৩৬৩ Time View
বিশেষ প্রতিনিধি::বিভিন্ন দাবিতে ময়লার গাড়ি বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গাড়িচালকরা। রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা–আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকার পাশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লার জোনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় শত শত ময়লার ট্রাক ময়লা না ফেলে মহাসড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়। ফলে ওই এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং পথচারী ও আশপাশের বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েন।
চালকরা জানান, ময়লা ফেলার স্থানে যাওয়ার রাস্তা অত্যন্ত পিচ্ছিল। যেকোনো সময় গাড়ি উল্টে বড় দুর্ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় তারা সেখানে ময়লা নিয়ে যেতে পারছেন না। দ্রুত সড়ক সংস্কার ও নিরাপদ চলাচলের ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এদিকে, বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তাই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
Tag :



















