ব্রাহ্মণবাড়িয়া সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়ন বিপুল পরিমান মাদক দ্রব্য সহ আসামী আটক
- Update Time : ০৬:৫৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / ২৩২ Time View
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়া জেলায় রোজ শুক্রবার ১৯শে সেপ্টেম্বর ২০২৫ইং তারিখ আনুমানিক বিকাল ৪:০০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ বিষ্ণপুর বিওপির বিশেষ টহল দল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২০১২/৫-এস হইতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পূর্ব কালা ছড়া নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে আসামী বিহীন ৯,৮৬৬ পিস ভারতীয় ইয়াবা আটক করে। আটককৃত ইয়াবার সিজার মূল্য প্রায় ২৯ লক্ষ ৫৯ হাজার ৮ শত টাকা।
এ ছাড়াও গত ১৯শে সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে আনুমানিক রাত ৮:১৫ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্ম ঘর বিওপির টহল দল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৯৯৩/এমপি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বটতলী নামক স্থান হইতে ২ জন আসামী সহ ০৯ বোতল ভারতীয় মদ, ১টি মোটরসাইকেল, ২টি ব্যবহৃত মোবাইল ফোন আটক করে।
আটককৃত আসামীরা হলো (১) মোঃ রোকন (২৬), পিতা-মোঃ আক্কাস মিয়া, গ্রাম-সানহাবুল্লা, (২) আপন মিয়া (১৯),পিতাঃ মোঃ বকুল মিয়া, গ্রাম-মাঝিশাইল উভয়ের পোষ্ট-বুল্লা, থানা-মাধবপুর ও জেলাঃ হবিগঞ্জ। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ৩ লক্ষ ০১ হাজার ১০০ শত টাকা। আটককৃত আসামীদের কে মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালানী মালামাল সহ মাধবপুর থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ,সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি (অধিনায়ক) জাতীয় দৈনিক শেষ সংবাদ প্রতিনিধি কে বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে যাতে ভারত হইতে মাদক দ্রব্য সহ যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান।



















