নারীর ক্ষমতায়নকে সমর্থন ও শক্তিশালীকরণ
- Update Time : ১০:১১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / ১১৮ Time View
সাতক্ষীরা কালিগঞ্জ ব্যুরো:: কালিগঞ্জে নারীর ক্ষমতায়নকে সমর্থন ও শক্তিশালীকরণ” শীর্ষক প্রকল্পের আওতায় মিশন মহিলা উন্নয়ন সংস্থা র কর্মীদের সক্ষমতা উন্নয়নের দশ দিনব্যাপী প্রশিক্ষনের শুভ উদ্বোধন হয়েছে। জাতিসংঘের নারী উন্নয়ন সংস্থা UN Women এর সহায়তায় নারীর ক্ষমতায়নকে সমর্থন ও শক্তিশালীকরণের লক্ষ্যে “পরিবার ও স্থানীয় সরকার পর্যায়ে নারীর ক্ষমতায়নকে সমর্থন ও শক্তিশালীকরণ” শীর্ষক প্রকল্পের আওতায় মিশন মহিলা উন্নয়ন সংস্থা র কর্মীদের অর্গানাইজেশন ডেভেলপমেন্ট বিষয়ক ১০দিন ব্যাপী প্রশিক্ষণ ১৪সেপ্টেম্বর’ রবিবার কালিগঞ্জে শুরু হয়েছে।
সাইফুল বারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি মনোয়ারা খাতুন এবং প্রশিক্ষণের দায়িত্বপ্রাপ্ত কনসালটেন্ট উত্তম কুমার সরকার। অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনা করেন শাহরিয়ার জামান প্রকল্প কো-অর্ডিনেটর শেখ আব্দুল্লাহ।প্রশিক্ষণে অংশগ্রহণ করেন কর্মী আফরিন নেহা, শারমিন সুলতানা, বিদ্যাবতী, রীণা রাণী, সাদিয়া আফরোজ, শারমিন সুলতানা,
অন্তরা মন্ডল, সোনিয়া জামান, তাসরিফা পারভীন, জাকিয়া সুলতানা কেয়া, মৌমিতা রায়, মোছাঃ আঙ্গুরা পারভীন।
ছবিঃ কালীগঞ্জে নারীর ক্ষমতায়নকে সমর্থন ও শক্তিশালীকরণ” শীর্ষক প্রকল্পের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।
কালিগঞ্জ (সাতক্ষীরা)ব্যুরোঃ ০১৭৮০৫৬০৯৬০। শেখ শরিফুল ইসলাম।



















