Dhaka ০২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধামইরহাটে গ্রামীণ রাস্তার পাশ থেকে লাশ উদ্ধার

শাকিল হোসেন
  • Update Time : ০২:০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / ২২৩ Time View

নওগাঁ জেলা প্রতিনিধি::নওগাঁর ধামইরহাট উপজেলায় নিতাই রবিদাস (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (০৭ অক্টোবর) সকাল ৭টায় উপজেলার ফতেপুর-চকগৌরী গ্রামীণ রাস্তার পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি উপজেলার আড়ানগর ইউনিয়নের সেননগর রবিদাস পাড়া এলাকার শ্রী বিনয় রবিদাসের ছেলে। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আড়ানগর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান।

পরিবার ও ইউপি চেয়ারম্যান সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুরে নিহত নিতাই রবিদাস নিজ বাড়ি থেকে বের হন। পরে সন্ধ্যার পরে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। একপর্যায়ে অনেক খোঁজাখুঁজির পরে ফতেপুর-চকগৌরী রাস্তার পাশে মঙ্গলবার ভোরে মরদেহটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা থানা পুলিশকে অবগত করেন।

নিহতের মাথায় মারাত্মক জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে মাথায় আঘাত করে হত্যা করেছেন।

নিহত নিতাই রবিদাস ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির আওতায় প্রোগ্রাম ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করতেন। গত সেপ্টেম্বর থেকে সেই প্রকল্পের কাজের মেয়াদ শেষ হয়েছে বলে জানা গেছে।

ধামইরহাট থানার ওসি ইমাম জাফর জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে আনেন। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ধামইরহাটে গ্রামীণ রাস্তার পাশ থেকে লাশ উদ্ধার

Update Time : ০২:০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫