Dhaka ০৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-সিলেট মহাসড়কে যানজট মোটর সাইকেলে উপদেষ্টা

আব্দুর রাজ্জাক সরাইল
  • Update Time : ০৯:৪৯:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / ২৩৫ Time View

ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি::বুধবার (৮ই অক্টোবর২০২৫ইং)
ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলা বিশ্বে র্রোড মোড়ে সকাল সাড়ে ১০টার

দীর্ঘদিন যাবৎ ঢাকা-সিলেট মহাসড়কের বেহালদশা ও যানজট পরিস্থিতি পরিদর্শনে যাওয়ার পথে নিজেই তীব্র যানজটের কবলে পড়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিশ্বরোড মোড়ে যাওয়ার কথা ছিল এর আগে সকালে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনে পৌঁছান উপদেষ্টা। সড়কপথে আশুগঞ্জ রেলস্টেশন পরিদর্শন করেন। ১০টা ৩০মিনিটে উপদেষ্টা মহোদয় আশুগঞ্জ থেকে সরাইল বিশ্ব রোডের উদ্দেশে রওনা হলেন। আশুগঞ্জের উপজেলার সোনারামপুর এলাকায় প্রায় দুই ঘণ্টা যানজটে আটকে ছিলেন উপদেষ্টা মহোদয়। তিনি এরপর গাড়ি থেকে নেমে শুরু করেন হাঁটা,
আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর এলাকায় উপদেষ্টা মহোদয় একটি মোটর সাইকেলে করে বিশ্ব রোডের উদ্দেশ্যে রওনা হলেন।

অন্য একটি মোটরসাইকেলের ছিলেন উপদেষ্টার মহোদয়ের বিশেষ সহকারী শেখ মঈনউদ্দীন।

উপদেষ্টা মহোদয় বলেন, শেষ পর্যন্ত তিনি মহাসড়ক ঘুরে দেখবেন সমস্যা কোথায়, সমাধান করবেন।
উপদেষ্টা মহোদয় সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম,
পুলিশ সুপার এহতেশামুল হক,
সড়ক, জনপথের কর্মকর্তারাসহ আইনশৃঙ্খলার সদস্যরা উপস্থিত ছিলেন ।

এ সময় সরাইল বিশ্বরোড মোড়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন (ইউএনও) এবং হাইওয়ে পুলিশ সুপার শাহীনুর আলম উপদেষ্টার জন্য অপেক্ষায় ছিলেন।

সওজের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা কার্যালয়সহ স্থানীয় সূত্রে জানা গেছে,

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে দীর্ঘ যানজট নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর সরকারের বিভিন্ন দপ্তর থেকে কার্য্যকর উদ্যোগের সিদ্ধান্ত নেওয়া হয়। তার পর গত শনিবার বিকেল থেকেই সরাইল বিশ্বরোড গোলচত্বর এলাকায় সড়ক মেরামতকাজ শুরু করে। সেখানে তিন স্তরে ইট বিছানোর কাজ চলছে।

গোলচত্বর অংশে ১২ মিটার প্রস্থ ও ১৮৫ মিটার দৈর্ঘ্য, আর গোলচত্বর থেকে সিলেটমুখী সরাইল কুট্টাপাড়া খেলার মাঠ পর্যন্ত ১৯০ মিটার দৈর্ঘ্য ও ১০ দশমিক ৩ মিটার প্রস্থে তিন স্তরে ইট ও বালু বিছানো হচ্ছে।

ঢাকা, কুমিল্লা, মুন্সিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে তৈরি ইট আনা হচ্ছে।

এখানে মোট চার লক্ষ ইট বসানো হবে। শনিবার বিকেল থেকে রোববার রাত দুইটা পর্যন্ত, সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এবং গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে রাত পর্যন্ত গোলচত্বর এলাকায় তিন স্তরে ইট বসানো কাজ চলে।

সরেজমিন পরিদর্শন ও সওজের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারের বিভিন্ন দপ্তর থেকে ৭২ ঘণ্টার মধ্যে সরাইল বিশ্ব রোড যানজট নিরসনে কার্যকর উদ্যোগ,

গতকালের মধ্যে বিশ্বরোড অংশে সড়কের মেরামত কাজ শেষ করার কথা ছিল। কিন্তু গতকাল বিকেলে সাড়ে পাঁচটা পর্যন্ত সড়ক মেরামতকাজের দৃশ্যমান মাত্র ৩০ শতাংশ।

অন্যদিকে শনিবার বিকেলে কাজ শুরুর পরপরই ঢাকা-সিলেট সড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশে যানজট সৃষ্টি হয়। সমন্বয়হীনতা ও মন্থরগতির কারণে মহাসড়কে যানজট ও দুর্ভোগ—দুটোই বেড়েছে।

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর থেকে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত ৩৪ কিলোমিটার এলাকায় দিন-রাত দীর্ঘ যানজট আছে।
সরাইল নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসেন(ইউএনও) বলেন,

সকাল থেকে মহাসড়কে তীব্র যানজট। সেনাবাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যানজট নিরসনে কাজ করছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ঢাকা-সিলেট মহাসড়কে যানজট মোটর সাইকেলে উপদেষ্টা

Update Time : ০৯:৪৯:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫