টেকনাফে তিন অপহৃত উদ্ধার, অপহরণকারী আটক ৩
- Update Time : ১০:১৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / ১৪২ Time View
কক্সবাজার জেলা প্রতিনিধি::কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের বাহারছড়ায় কোস্ট গার্ডের অভিযানে ৩ জন
অপহৃত উদ্ধার।৩ জন অপহরণকারী আটক।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৮ সেপ্টেম্বর রবিবার রাত ১১ টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া টেকনাফ কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অপহরণকারীদের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা ৩ জন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয় এবং এর সাথে সংশ্লিষ্ট ৩ জন অপহরণকারীকে আটক করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, অপহরণকারীরা তাদের আটকে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করছিলো। পরবর্তীতে তাদের মালয়েশিয়া পাচার করার পরিকল্পনা করেছিলো। উদ্ধারকৃত ব্যক্তিদের এবং আটককৃত অপহরণকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



















