Dhaka ০১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে অনুষ্ঠিত হলো যুবকদের অংশগ্রহণে নিরাপদ পানি ব্যবস্থাপনায় নতুন দিগন্ত পানি অধিকার পাঠশালা

শেখ শরিফুল ইসলাম
  • Update Time : ১০:০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / ৪৭৭ Time View

কালিগঞ্জ ব্যুরো::কালীগঞ্জে অনুষ্ঠিত হলো যুবকদের অংশগ্রহণে নিরাপদ পানি ব্যবস্থাপনায় নতুন দিগন্ত পানি অধিকার পাঠশালা। স্থানীয় পর্যায়ে পানি অধিকার, ব্যবস্থাপনা ও ন্যায্য বণ্টন বিষয়ে সচেতনতা বাড়াতে ৫ অক্টোবর ২০২৫ রোজ রবিবার কালিগঞ্জ সরকারি কলেজ মাঠে অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় ও জনকল্যাণ সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “পানি অধিকার পাঠশালা”।

জনকল্যাণ সংস্থার চিফ কো-অর্ডিনেটর মোঃ মারুফ হাসানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ুথনেট গ্লোবাল-এর বিভাগীয় কো-অর্ডিনেটর এস এম শাহিন আলম। তিনি বলেন,

পানি শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয়, এটি জীবনের মৌলিক অধিকার। এই অধিকার রক্ষায় যুব সমাজকে নেতৃত্ব দিতে হবে।পাঠশালায় অংশগ্রহণ করেন স্থানীয় যুবক–যুবতী, শিক্ষার্থীবৃন্দ। তাদের আলোচনায় উঠে আসে পানিদূষণ রোধ, নিরাপদ পানি সংরক্ষণ, ন্যায্য বণ্টন ও টেকসই পানি ব্যবস্থাপনা বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রস্তাবনা।অনুষ্ঠানের জনকল্যাণ সংস্থার চিফ কো-অর্ডিনেটর জানায়, যুবরা যদি স্থানীয় সম্পদ রক্ষায় নেতৃত্ব দেয়,

তাহলে প্রতিটি অঞ্চলে নিরাপদ পানি নিশ্চিত করা সম্ভব হবে।“পানি অধিকার পাঠশালা” কর্মসূচির মাধ্যমে তারা স্থানীয় জনগণকে সচেতন করে তোলার পাশাপাশি টেকসই পানি ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে।
ছবিঃ কালীগঞ্জে যুবদের অংশগ্রহণে নিরাপদ পানি ব্যবস্থাপনায় নতুন দিগন্ত পানি অধিকার পাঠশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন এস এম শাহিন আলম।

Tag :

Please Share This Post in Your Social Media

কালীগঞ্জে অনুষ্ঠিত হলো যুবকদের অংশগ্রহণে নিরাপদ পানি ব্যবস্থাপনায় নতুন দিগন্ত পানি অধিকার পাঠশালা

Update Time : ১০:০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫