শিরোনামঃ
কালিগঞ্জে ১৬শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
শেখ শরিফুল ইসলাম
- Update Time : ১০:৫৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- / ২০৫ Time View
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি ::সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার ৬০০ পিস ইয়াবা ও নগদ ৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তারকৃতের নাম আব্দুল মাজেদ (৫০)। তিনি উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মৃত সুন্দর আলী তরফদারের ছেলে।
বুধবার (১ অক্টোবর) বিকালে কৃষ্ণনগর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তার কাছ থেকে ইয়াবা ও নগদ টাকা জব্দ করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লায়েকুজ্জামান এ ঘটনায় বাদী হয়ে কালিগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করেন।
মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) এর ১০(ক) ও ২৬(১) ধারায় রুজু করা হয়েছে।গ্রেপ্তার আসামিকে কালিগঞ্জ থানার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
Tag :



















