Dhaka ০৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শনে

শেখ শরিফুল ইসলাম
  • Update Time : ১১:০১:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / ২৭ Time View

কালিগঞ্জ ব্যুরো:: সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেছেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। পরিদর্শনকালে তিনি নির্মাণকাজের অগ্রগতি, সড়কের মাঝখানে থাকা বিদ্যুতের খুঁটি দ্রুত স্থানান্তর এবং জনভোগান্তি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

শনিবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে কালিগঞ্জ উপজেলার ফুলতলা মোড়সহ আশপাশের এলাকা সরোজমিনে ঘুরে দেখেন সংসদ সদস্য। বৃষ্টির মধ্যেই তিনি নির্মাণাধীন মহাসড়কের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনের সময় কালিগঞ্জ ফুলতলা মাছের আড়তে দীর্ঘদিনের জলাবদ্ধতার বিষয়টি তাঁর নজরে আসে। এ সমস্যা সমাধানে মাছের আড়ত থেকে মহাসড়ক পর্যন্ত একটি ছোট আকারের পানি নিষ্কাশন ড্রেন নির্মাণের প্রস্তাব দেন তিনি। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্মকর্তাদের নির্দেশ দেন।
এ সময় তিনি চলমান সড়ক উন্নয়নকাজের কারণে বিদ্যুৎ সরবরাহে সৃষ্ট সমস্যার বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কালিগঞ্জ জোনাল অফিসের ডিজিএম জাহাঙ্গীর আলম বলেন, মহাসড়কের উন্নয়নকাজ এবং কিছু কারিগরি কারণে মাঝে মধ্যে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে। এটি ইচ্ছাকৃত নয়। সড়কের কাজ শেষ হওয়ার আগেই, আগামী তিন মাসের মধ্যে বিদ্যুৎ সরবরাহের বিদ্যমান সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরিদর্শন শেষে সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার সংশ্লিষ্ট সব বিভাগকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত উন্নয়নকাজ শেষ করে জনদুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
পরিদর্শনকালে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কালিগঞ্জ জোনাল অফিসের ডিজিএম জাহাঙ্গীর আলম,

এজিএম জিয়াউর রহমান, উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী সজল মুখার্জি, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, সংসদ সদস্যের এপিএস শরিফুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট রুহুল আমিনসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ছবিঃ সাতক্ষীরার কালিগঞ্জে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শন করছেন এমপি হাফেজ মুহাদ্দীস রবিউল বাশার।

Tag :

Please Share This Post in Your Social Media

কালিগঞ্জে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শনে

Update Time : ১১:০১:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬