Dhaka ১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমনের মৃত্যু

উজ্জ্বল কুমার সরকার
  • Update Time : ০৫:২৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / ২১ Time View

নওগাঁ::নওগাঁ শহরের জননী ছাত্রাবাস থেকে ইমন (২৫) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে শহরের বাঙ্গাবাড়িয়া মধ্যপাড়া এলাকার জননী ছাত্রাবাসের ১০৯ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইমন নওগাঁর মান্দা উপজেলার মাগুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইমন জননী ছাত্রা বাসের ১০৯ নম্বর কক্ষে একাই থাকতেন।

শুক্রবার সন্ধ্যায় গ্রামের বাড়ি থেকে ছাত্রাবাসে আসার পর পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর আর কোনো যোগাযোগ হয়নি। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে শনিবার সকাল ৯টার দিকে তাঁর মামা ছাত্রাবাসে এসে দরজায় ডাকা ডাকি করেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে সেখানে থাকা শিক্ষার্থীদের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়।

এ সময় কক্ষের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইমনের মরদেহ দেখতে পান তাঁরা। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত চলছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমনের মৃত্যু

Update Time : ০৫:২৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬