কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রি মাদ্রাসায় নবীনবরণ অনুষ্ঠিত
- Update Time : ০৮:৩৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / ১৩৭ Time View
কালিগঞ্জ ব্যুরো::কালিগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় আলিম ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসার হল রুমে সহকারী অধ্যাপক (বাংলা) মো: নুরুল আমিনের সঞ্চালনায় অধ্যক্ষ মুহা: আনওয়ারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসাটির গভর্নিং বডির সভাপতি ও রোকেয়া মুনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক
মো: মোশাররফ হোসাইন চৌধুরী।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদ্রাসার সহকারী অধ্যাপক মো: আমজাদ হোসেন, সহকারী অধ্যাপক মো: জুবাইর ইসলাম, সহকারী অধ্যাপক মো: মিজানুর রহমান, প্রভাষক মিনহাজুর রহমান সাকিব, প্রভাষক আরিফ বিল্লাহ, সহকারী শিক্ষক ও বিষ্ণুপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো: নুর ইসলাম, সহকারী শিক্ষক আসাদুল্লাহ, আইনুল ইসলাম,
শিরিনা পারভীন, সাকিলা খাতুন, সহকারী মৌলভী সুমাইয়া, সালমা খাতুন, ইবতেদায়ী ক্বারী মোবারক হোসেন, আহছান হাবীব সহ সকল স্তরের ছাত্র-ছাত্রী প্রমুখ। এসময় আলিম প্রথম বর্ষে ভর্তিকৃত সকল ছাত্র-ছাত্রীদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরবর্তীতে নবীন ছাত্র-ছাত্রীদেরকে মাদ্রাসার অধ্যক্ষ মুহা: আনওয়ারুল হক ছবক প্রদা
ন করেন এবং দোয়া মোনাজাত করেন।
কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রি মাদ্রাসায় নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন মাদ্রাসাটির গভর্নিং বডির সভাপতি ও রোকেয়া মুনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো: মোশাররফ হোসাইন চৌধুরী।



















