Dhaka ০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত, আহত ১

সুজন আলী
  • Update Time : ০১:৫০:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / ২৭৯ Time View

ঠাকুরগাঁও প্রতিনিধি::ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভূল্লী ডিগ্রি কলেজ ও মেসার্স আলহাজ্ব মনসুর আলী পেট্রোল পাম্পের মধ্যবর্তী স্থানে পঞ্চগড়–ঠাকুরগাঁও মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতগতির যাত্রীবাহী সোনার বাংলা পরিবহন বাস ও ভূল্লী বাজার থেকে মুন্সিরহাটগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মো. চান মিয়া (৪৮) ঘটনাস্থলেই মারা যান। নিহত চান মিয়া ভূল্লী থানার খলিশাকুড়ি কমলাপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।

মোটরসাইকেলের অপর আরোহী মো. সোহেল গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে বোদা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করে।

আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Please Share This Post in Your Social Media

ঠাকুরগাঁওয়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত, আহত ১

Update Time : ০১:৫০:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫