স্বাস্থ্য কমপ্লেক্স একটি পাগলি হলো মা পিতা হলো না কেউ
- Update Time : ০৯:৪০:২৪ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
- / ২২৪ Time View
সাতক্ষীরা কালিগঞ্জ প্রতিনিধি::পাগলীটি মা হল পিতা হলো না কেউ। শিশুটি হলো আজীবন পিতৃ পরিচয়হীন। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ ই সেপ্টেম্বর মঙ্গলবার রাত্র ৯ঃ০০ টায় স্বাস্থ্য কমপ্লেক্সে এক পাগলীর প্রসাব বেদনা উঠলে সেখানে নরমাল ডেলিভারি মাধ্যমে একটি শিশু সন্তান ভূমিষ্ঠ হয়।
উপজেলা প্রশাসন অবহিত হওয়াযর সাথে সাথে তাৎক্ষণিক নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল ও সহকারি কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। নির্বাহী কর্মকর্তা স্বাস্থ্য ও প প কর্মকর্তার সাথে নিয়ে পাগলিটির স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং ভুমিষ্ঠ পিতৃ পরিচয়হীন শিশু সন্তানটির কোলে তুলে নিয়ে তার প্রতি মাতৃত্বের আদর স্নেহের স্পর্শে মহানুভবতার পরিচয় দেন।
এদিকে খবর পেয়ে কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান উক্ত প্রসূতি পাগলী মা ও নবজাতকের পাশে আসেন।প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা দ্বয় উক্ত নবজাতকের দায়িত্ব নিয়ে সরকারিভাবে নবজাতকটি পুনর্বাসন করার কথা বলেন। সাথে সাথে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কালিগঞ্জ উপজেলস বাসীর নিকট প্রশংসায় ভাসচ্ছেন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।
তিনি কালীগঞ্জের যোগদান করার পর পরই কালিগঞ্জ উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত উল্কার মতো ছুটে বেড়ান কালিগঞ্জ উপজেলার মানুষের সুখ দুঃখের ভাগি হতে। যে কোন সমস্যা তার নলেজে যাওয়া মাত্রই সেখানে ছুটে যেয়ে উক্ত সমস্যা সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যান।
এমনই মহানুভময়ী, জনবন্ধব ও কর্মমুখী উপজেলা নির্বাহী কর্মকর্তা পেয়ে কালীগঞ্জের অধিকাংশ মানুষের মাঝে ও মিডিয়া পাড়াতে প্রশংসায় ভাসছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্ডল।



















