Dhaka ১২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় ট্রাক থেকে এয়ার পিস্তল ও ৯৩ রাউন্ড গুলি উদ্ধার আটক ২

মনির হোসেন
  • Update Time : ০৮:০৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ৬৫১ Time View

বেনাপোল প্রতিনিধি::বেনাপেল স্হল বন্দরে ভারত থেকে আমদানিকৃত কাচাঁ মরিচের ভারতীয় ট্রাক থেকে একটি এয়ার পিস্তল, ৯৩ রাউন্ড গুলিসহ রামদাস (৪০) ও গুরজিত সলুজা (৫৪) নামে দুই জন ভারতীয় ট্রাক ড্রাইভার ও হেলপারকে আটক করেছে।

রোববার ( ৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার সময় বাংলাদেশের আমদানিকৃত কার্গো ভেহিকেল ইয়ার্ড থেকে তাদের ভারত থেকে বাংলাদেশের প্রবেশের পর বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি আটক করে। আটককৃত ট্রাক নং সি জি ০৪ পি ইউ ৫২৮৮।

আটককৃত ভারতীয় ট্রাক চালক গুরজিত সলুজা ও রামদাস এর বাড়ি ভারতের মধ্যেপ্রদেশে।

ভারতীয় ট্রাক ড্রাইভার গুরজিত সলুজা বলেন, আমরা আত্নরক্ষার্থে এই এয়ার পিস্তল ব্যবহার করে থাকি। আমাদের দেশে দুর থেকে আসতে অনেক পণ্য ট্রাক ছিনতাই করে জঙ্গলে নিয়ে যায় দস্যুরা। যার কারনে এগুলো আত্মরক্ষার্থে আমরা ব্যবহার করে থাকি। এটা কোন ভারী অস্ত্র নয়, এদিয়ে তাদের দেশে পাখি শিকার করা হয়। এটা পথে ঘাটে কিনতে পাওয়া যায়। তারা মহারাষ্ট্র থেকে কাঁচা মরিচের এ চালান নিয়ে বাংলাদেশে আজ প্রবেশ করেছে।

২৪ বিজিবি সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ জানান,গোপন সংবাদ এর ভিত্তিতে বেনাপোল স্থল বন্দরের কার্গো ভেহিকেল কার্গো ইয়ার্ড থেকে বেনাপোল আইসিপি ক্যাম্পের ইনচার্জ মিজানুর রহমান এর নেতৃত্বে চালক, হেলপার একটি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলি সহ ভারতীয় ট্রাক আটক করা হয়। তারা ওই অস্ত্রের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারে নাই। এদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

বেনাপোল স্থল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন, আমদানিকৃত কাঁচা মরিচের চালানটি বাংলাদেশের সিমু এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের। এবং রফতানিকারক প্রতিষ্ঠান ভারতের সেন সিপিং লাইনস।#

প্রেরক:-মো,মনির হোসেন বেনাপোল যশোর।
তারিখ০৭/০৯/২৫
মোবা০১৮৩৫ ০১৯৪৩১

Tag :

Please Share This Post in Your Social Media

ভারতীয় ট্রাক থেকে এয়ার পিস্তল ও ৯৩ রাউন্ড গুলি উদ্ধার আটক ২

Update Time : ০৮:০৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫