পত্নীতলায় পৃথক অভিযানের মাদক বিক্রেতা আটক
- Update Time : ০৮:১৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / ৪৯ Time View
নওগাঁ জেলা প্রতিনিধি::নওগাঁর পত্নীতলায় পৃথকভাবে থানা পুলিশের অভিযানে ৩৪ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তিনজন মাদক বিক্রেতা আটক।
ইং ১৫/০৭/২৬ তারিখ দিবাগত রাতে পত্নীতলা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে নওগাঁ এর পত্নীতলা থানাধীন নজিপুর পৌরসভার ঠুকনিপাড়া এলাকা হতে আসামি ১। মোঃ গোলাম মোস্তফা (৪৪) পিতাঃ মৃত তছির উদ্দিন, সাং- চক নিরখিন, ২। শ্রী সুমীর মহন্ত (২৯), পিতা- শ্রী মৃনাল মহন্ত, উভয় থানাঃ পত্নীতলা, জেলা- নওগাঁ দ্বয়কে আটক করে তাদের হেফাজত হতে ১৪ (চৌদ্দ) পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আলাদা অভিযানে পত্নীতলা থানাধীন আকবরপুর ইউনিয়ন এলাকা হতে ৩। মোঃ আসিব (১৯) পিতা- মৃত তাইজুদ্দিন, সাং- শারইল, থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ কে আটক করে তার হেফাজত হতে ২০ (বিশ) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
দুটি ঘটনায় পত্নীতলা থানায় মাদক আইনে দুইটি মামলা হয়েছে।



















