Dhaka ০৮:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডা. সালাউদ্দিন বাবু: তৃণমূল ঐক্যেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব

মোঃ শান্ত খান
  • Update Time : ১০:১৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ২০৩ Time View

বিশেষ প্রতিনিধি::বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তৃণমূল নেতাকর্মীদেরকে সুসংগঠিত করার লক্ষ্যে ঢাকার আশুলিয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ার দোসাইদ অধন্য কুমার স্কুল এন্ড কলেজ মাঠে থানা বিএনপি এ সভার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি উপস্থিত নেতাকর্মীদের মাঝে দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচি পাঠ করে শোনান।

বক্তব্যে ডাক্তার বাবু বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত জরুরি। তারেক রহমানের নেতৃত্বে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর।”

সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ সংগঠনকে আরও গতিশীল করার জন্য তৃণমূলে ঐক্য ও সক্রিয় ভূমিকার ওপর জোর দেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ডা. সালাউদ্দিন বাবু: তৃণমূল ঐক্যেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব

Update Time : ১০:১৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫