জুলাই শহিদ দিবসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
- Update Time : ০৮:১৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / ৫৪ Time View
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি::১৬ই জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানের শু০রুতে জুলাই আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভায় বক্তারা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তাঁদের আত্মত্যাগ গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে।
বক্তারা বলেন, শহীদদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তাঁদের স্বপ্ন বাস্তবায়নে সামাজিক সম্প্রীতি, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপজেলার নয়টি ইউনিয়নের চেয়ারম্যান এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, উপজেলা জামায়াতে ইসলামীর আমির এনাম খাঁ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনসুর আহমেদ, সরাইল থানার ওসি (তদন্ত) জহিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ মামুন, সরাইল কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুর কামালসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।



















