Dhaka ০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আব্দুর রাজ্জাক
  • Update Time : ০৬:৫১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / ২৫ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বিজয়নগর থানা পুলিশ।

শনিবার(১৮ জুলাই ২০২৬ইং)
জেলা পুলিশের গণমাধ্যম শাখা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ জুলাই বিকেল ৩টা ২০ মিনিটে বিজয়নগর থানার একটি বিশেষ টিম উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ২০ কেজি গাঁজাসহ মো. সোহাগ ও মো. সুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. সোহাগের পিতা মৃত সফিকুল ইসলাম এবং মো. সুজনের পিতা মৃত নুরু মিয়া। তাদের উভয়ের বাড়ি ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার গোয়াইলকান্দি এলাকায়।
পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Update Time : ০৬:৫১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬