Dhaka ০৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জ টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা: ব্যাতিক্রমী বিভিন্ন প্রকল্প প্রদর্শন

শেখ শরিফুল ইসলাম
  • Update Time : ০৮:৪৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৪৪ Time View

কালিগঞ্জ ব্যুরো::সাতক্ষীরার কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ইনস্টিটিউটে “দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা–২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা পরিবেশবান্ধব পরিবহন, নবায়নযোগ্য শক্তি, কৃষি ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা ও আধুনিক ইলেকট্রনিক্স বিষয়ক ছয়টি ব্যতিক্রমী প্রকল্প উপস্থাপন করে দর্শক ও অতিথিদের দৃষ্টি কাড়ে।

প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত অনুষ্ঠানটিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জি. মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। রসায়ন বিভাগের ইনস্ট্রাক্টর দীনবন্ধু মণ্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিটিই–এর ইঞ্জিনিয়ারিং কলেজ প্রকল্পের সংযুক্ত কর্মকর্তা ফারুক হোসেন, এসিআই এগ্রোলিংক,

কালিগঞ্জের প্লান্ট ইঞ্জিনিয়ার বিপুল কুমার রায় ও উপজেলা তথ্য প্রযুক্তি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মণ্ডল।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী, শিক্ষক, অভিভাবক, সূধীজন ও শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা পৃথক পৃথক স্টলে তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন।

প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য
সৌর ও বায়ুশক্তি ব্যবহার করে স্থল ও জলপথে চলতে সক্ষম পরিবেশবান্ধব যানবাহনের নকশা। মোবাইল অ্যাপ্লিকেশন সংযুক্ত ধোঁয়া ও গ্যাস শনাক্তকরণ ব্যবস্থা, যা দুর্ঘটনা প্রতিরোধে তাৎক্ষণিক সতর্কবার্তা প্রদান করবে। সূর্য ও বাতাসের শক্তি ব্যাটারিতে সংরক্ষণ করে বিদ্যুৎ উৎপাদনের কৌশল। প্রতিবন্ধকতা শনাক্তে কার্যকর স্বল্প খরচের লেজার নিরাপত্তা সিস্টেম এবং শব্দ বৃদ্ধি প্রকল্পে কার্যকর অডিও অ্যাম্প্লিফায়ার ও কৃষিনির্ভর উদ্ভাবনী মডেল “সম্মিলিত চাষ”,

যেখানে মুরগি পালন, মাছ চাষ ও ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের সমন্বয় করা হয়েছে এগুলো উপস্থিত সবার নজর কাড়ে।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল বলেন, “দক্ষ মানবসম্পদ তৈরি ও কারিগরি শিক্ষার মানোন্নয়নে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও দক্ষতা তুলে ধরার সুযোগ পেয়েছে, যা ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।”অতিথিরা শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রয়াসের প্রশংসা করে বলেন,

এই প্রতিযোগিতা তাদের চিন্তাশক্তি প্রসারিত করবে, সমস্যা সমাধানে বাস্তবধর্মী কৌশল তৈরি করতে অনুপ্রাণিত করবে এবং প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে প্রস্তুত করবে।
ছবিঃকালিগঞ্জ টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা: ব্যাতিক্রমী বিভিন্ন প্রকল্প প্রদর্শন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।

Tag :

Please Share This Post in Your Social Media

কালিগঞ্জ টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা: ব্যাতিক্রমী বিভিন্ন প্রকল্প প্রদর্শন

Update Time : ০৮:৪৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫