শিক্ষিকার অস্বাভাবিক মৃত্যু
- Update Time : ১০:১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
- / ১৪৬ Time View
গাইবান্ধা জেলা প্রতিনিধি::গাইবান্ধায় শহরে এক অস্বাভাবিক মৃত্যু শিক্ষিকারনিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার সকালে শহরের ঘাঘট নদীর পূর্ব কোমরনই মিয়াপাড়া ঘাটে ভেসে ওঠে গাইবান্ধা আসাদুজ্জামান প্রাইমারী স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাসমিন আরা নাজের (৩৫) নিথর দেহ।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নদীতে মাছ ধরতে গিয়ে জেলেরা প্রথম মরদেহটি দেখতে পান। পরে খবর দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ সেখানে ভিড় জমায়।
একজন শিক্ষিকা ও সমাজে সম্মানিত নারীর এভাবে মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তবে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—এ নিয়ে দেখা দিয়েছে নানামুখী জল্পনা ও আলোচনা।
এ প্রসঙ্গে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।



















