মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার নারী মাদক কারবারী
- Update Time : ০১:০১:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / ২৪ Time View
নওগাঁ জেলা প্রতিনিধি::নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় নওগাঁ জেলা জুড়ে চলছে মাদক বিরোধী অভিযান।
তারই ধারাবাহীকতায় মঙ্গলবার ২১ জুলাই নওগাঁয় পৃথক ৩টি অভিযানে ২০ লিটার চোলাই মদ ও ১১৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার নারী মাদককারবারী সহ মোট ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধা ৭টারদিকে নওগাঁর নিয়ামতপুর থানা পুলিশের একটি টিম নিয়ামতপুর থানাধীন সাংশৈল গ্রামের বাসকি (২৬) এর বাড়িতে অভিযান চালিয়ে ২০ লিটার চোলাই মদ সহ বাসকি কে আটক করেন।
অপরদিকে একই দিন রাত সারে ৮টারদিকে নওগাঁর ধামুরহাট থানা পুলিশ ধামুরহাট থানাধীন লক্ষনপাড়া গ্রামের উত্তরপাড়ার আবুল হোসেন (৪৫) এর বাড়িতে অভিযান চালিয়ে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আবুল হোসেনের স্ত্রী মোছাঃ ফেরদৌস ওরফে ফেরদৌসী (৪৪) কে আটক করেন। এর পূর্বে মঙ্গলবার বিকেল সারে ৪টারদিকে নওগাঁর পত্নীতলা থানা পুলিশের একটি টিম পত্নীতলা থানাধীন শশাইল বাজারে অভিযান চালিয়ে ৬৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ শাহিন আলম (২৫) নামে এক যুবককে আটক করেন।
আটককৃত শাহিন আলম হলেন, পত্নীতলা উপজেলার দক্ষিণ কাজীপাড়া গ্রামের আবুল খালেক এর ছেলে। মাদক উদ্ধার ঘটনায় আটককৃত আসামীদের বিরুদ্ধে ৩ থানায় পৃথক ৩টি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।



















