Dhaka ০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে জমি বিক্রিকে কেন্দ্র করে প্রাণনাশের হুমকির অভিযোগ

আব্দুর রাজ্জাক
  • Update Time : ০১:১৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / ২৭ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে জমি বিক্রিকে কেন্দ্র করে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ব্যবসায়ী মোঃ জামাল মিয়া।
সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দরগাপাড়া গ্রামের বাসিন্দা ও ফার্মেসি ব্যবসায়ী মো. জামাল মিয়া।

লিখিত বক্তব্যে জামাল মিয়া বলেন, ২০০১ সালে তিনি সৈয়দ আল মামুনের কাছ থেকে শাহবাজপুর এলাকায় ৮৩ শতাংশ জমি ক্রয় করেন। পরে জমির রেজিস্ট্রি ও নামজারি সম্পন্ন করেন। পরিবারের প্রয়োজন মেটাতে কিছু জমি বিক্রির পর অবশিষ্ট অংশ বিক্রির উদ্যোগ নিলে স্থানীয় একটি চক্র তার কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ করেন তিনি।
তার দাবি, চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই চক্র তাকে জোরপূর্বক ৭ শতাংশ জমি দলিল করে দিতে চাপ দেয়। এতে রাজি না হওয়ায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি কদর আলী, কামাল মিয়া, শামীম মিয়া, রুমান মিয়া, কেমা মিয়া, লাইলী বেগম, কাজল মিয়াসহ কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

জামাল মিয়া অভিযোগের সুষ্ঠু তদন্ত, তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য জানা সম্ভব হয়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে জমি বিক্রিকে কেন্দ্র করে প্রাণনাশের হুমকির অভিযোগ

Update Time : ০১:১৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬