ব্রাহ্মণবাড়িয়ার সারাইল আজবপুরে ৭ জনের কারাদন্ড
- Update Time : ০৮:২১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
- / ১২৮ Time View
সরাইল উপজেলা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার জেলা সরাইল উপজেলার অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৭ (সাত)ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করেছেন সরাইল সহকারী কমিশনার (ভুমি)
জনাবা শারমিন বেগম।
সোমবার (৮ই সেপ্টেম্বর ২০২৫ইং) উপজেলার চুন্টা ইউনিয়নের আজবপুর ও নরসিনপুর বাজার সংলগ্ন হাওড়ে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে এই সাজা দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন বেগম।
কারাদণ্ড প্রাপ্তরা হলেন মোঃ নাছির উদ্দীন(৩৪),মোঃ আসিদ (৩০),মোঃ বাহার (৪০),মোঃ সবুজ(২৪) আঃ নূর (৩৭),মোঃ কবির (৩৩)এবং লিটন(৩৪)
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন বেগম বলেন, উপজেলার চুন্টা ইউনিয়নের নরসিনপুর ও আজবপুর বাজার এলাকা সংলগ্ন হাওড়ে মেঘনা নদী থেকে অবৈধভাবে মাটি কাট উত্তোলন চক্রগুলো। গোপন সংবাদ ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
এ সময় মাটিভর্তি ইঞ্জিনচালিত ৩টি নৌকা জব্দ করে স্থানীয় মেম্বারের জিম্মায় দেওয়া হয়,
তিনি আরো বলেন অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে অভিযানন চলমান।



















