Dhaka ০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় গণসংযোগ ও লিফলেট বিতরণে বিএনপি নেতা মাসুদ হাসান তুহিন

মোঃ শান্ত খান
  • Update Time : ১০:২৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • / ৪৬০ Time View

বিশেষ প্রতিনিধি::বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, সুশাসিত, আধুনিক ও উন্নত রাষ্ট্রে রূপান্তরের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি জাতির মুক্তির রূপরেখা বলে মন্তব্য করেছেন নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপি নেতা মাসুদ হাসান তুহিন।

তিনি বলেন, “আজকের প্রজন্মের স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রকৃত রোডম্যাপ হলো এই ৩১ দফা কর্মসূচি। জনগণের মুক্তি, অধিকার ও সুশাসনের জন্য এই কর্মসূচির কোনো বিকল্প নেই।”

এই কর্মসূচিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আজ শুক্রবার  নওগাঁ সদর উপজেলার বর্ষাইল গ্রাম ও কীর্তিপুর বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। এসময় এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং ৩১ দফা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন।

গণসংযোগকালে স্থানীয় আওয়ামী সরকারের ব্যর্থতা ও দুর্নীতির সমালোচনা করে তিনি আরও বলেন, “দেশকে যদি সত্যিকারের মুক্ত করতে হয়, তাহলে তারেক রহমানের নির্দেশিত ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। এই কর্মসূচিই পারে জনগণের অধিকার ফিরিয়ে দিতে।”

এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে গণসংযোগে অংশ নেন এবং লিফলেট বিতরণে সহযোগিতা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

নওগাঁয় গণসংযোগ ও লিফলেট বিতরণে বিএনপি নেতা মাসুদ হাসান তুহিন

Update Time : ১০:২৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫