কালীগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়নের ছোঁয়া — ঢালাই কাজের শুভ উদ্বোধন
- Update Time : ১০:০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / ২০০ Time View
কালিগঞ্জ ব্যুরো::সাতক্ষীরা জেলার কালীগঞ্জে উপজেলার সদরে অবস্থিত কুশুলিয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়নের ছোঁয়া — ঢালাই কাজের শুভ উদ্বোধন হয়েছে। ২৯ সেপ্টেম্বর সোমবার ২০২৫, কুশুলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এলজিইডি প্রকল্পের আওতায়, গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের গুরুত্বপূর্ণ একটি সড়কের ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুশুলিয়া ইউনিয়ন জামায়াতের টিম সদস্য ও সাবেক ছাত্রনেতা মাসুদ রানা, ছাত্র প্রতিনিধি মারুফ হাসান সহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
জনসাধারণ আনন্দ ও সন্তোষ প্রকাশ করে বলেন, এ সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। আজকের এই কাজের মাধ্যমে জনদুর্ভোগ লাঘবে একটি যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হলো। এছাড়া উপস্থিত সকলেই কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ।
ছবিঃকালীগঞ্জ উপজেলার সদরের কুশুলিয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কের ঢালাই কাজের উদ্বোধন করছেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।



















