আগামীকাল বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হচ্ছে
- Update Time : ১০:৩৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- / ১৯৩ Time View
বেনাপোল প্রতিনিধি::শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিনের ছুটি শেষে আগামীকাল শনিবার থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হচ্ছে আমদানি-রপ্তানি কার্যক্রম।
শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান রহমান।
সাজেদুর রহমান বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়। আগামীকাল শনিবার সকাল থেকে আবারও বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু।
বেনাপোল স্থল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, ওপারে দূর্গা পুজার ছুটি থাকায় ২৮ সেপ্টেস্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। ৪ অক্টোবর সকাল থেকে দু’দেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হবে বলে তিনি জানান।



















