শিরোনামঃ
সাভারে ব্যবসায়ীদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মোঃ শান্ত খান
- Update Time : ০৬:৫০:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / ১৭৮ Time View
বিশেষ প্রতিনিধি::সাভারে ব্যবসায়ীদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাভারের মামুন কমিউনিটি সেন্টারে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম। এ সময় ঢাকা জেলার সভাপতি আলহাজ্ব আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সংগঠনের জেনারেল সেক্রেটারি আনোয়ারুল আজিম ও ঢাকা জেলার প্রধান উপদেষ্টা মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন।
অতিথিরা ব্যবসায়ী সমাজের কল্যাণে সংগঠনের ভূমিকা তুলে ধরেন এবং ন্যায্য ব্যবসা পরিবেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
এ সম্মেলনে সাভারসহ আশপাশের এলাকা থেকে কয়েকশ ব্যবসায়ী অংশগ্রহণ করেন।
Tag :



















