Dhaka ১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ৮ হাজার পিস ইয়াবা সহ পিকআপ উদ্ধার

আব্দুর রাজ্জাক
  • Update Time : ০৯:০২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / ৪২ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশের অভিযানে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপের চালক কৌশলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (২২ জুলাই২০২৬ইং) সকাল ৬টা ৪৫ মিনিটে বিজয়নগর থানার আওতাধীন আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়পুর ইউনিয়নের কামালপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকা মেট্রো-ন ২১-৬৮১৭ নম্বরের একটি পিকআপ গাড়িকে থামানোর সংকেত দিলে চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়।

পরে পুলিশ পিকআপটি তল্লাশি চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে। উদ্ধার হওয়া আলামত উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ৮ হাজার পিস ইয়াবা সহ পিকআপ উদ্ধার

Update Time : ০৯:০২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬