Dhaka ০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জে ৫২তম আন্তঃস্কুল ও মাদ্রাসা ফুটবলে দক্ষিণ শ্রীপুর ও রতনপুর মাধ্যমিক বিদ্যালয় ফাইনালে

শেখ শরিফুল ইসলাম
  • Update Time : ১১:২৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৫১ Time View

কালিগঞ্জ ব্যুরো:: সাতক্ষীরার কালিগঞ্জে ৫২তম জাতীয় গ্রীষ্মকালীন আন্ত:স্কুল ও মাদ্রাসা ফুটবল টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল খেলা ফুটবল প্রেমিকদের উৎসাহ উদ্দীপনার মাঝে অনুষ্ঠিত হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ ১-০ গোলের ব্যবধানে নলতা মাধ্যমিক বিদ্যালয়কে এবং বিকেল সাড়ে ৪টায় দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলের ব্যবধানে উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সহকারী শিক্ষক এটিএম শরিফুল আজাদ, সদস্য মোস্তাহিদুর রহমান লিটন, সৈয়দ মোমেনুর রহমান, উপজেলা রেফারী সমিতির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানূর রহমান,

উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম প্রমুখ। খেলা পরিচালনা করেন আব্দুর রাশেদ ও তাপস সরকার এবং সহকারী হিসেবে ছিলেন সাকিব, মিজানুর রহমান ও শহিদুল ইসলাম।

ছবিঃকালিগঞ্জে ৫২তম আন্তঃস্কুল ও মাদ্রাসা ফুটবলে দক্ষিণ শ্রীপুর ও রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঝে অনুষ্ঠিত সেমি ফাইনাল ফুটবল খেলার শেষ বিকালের দৃশ্য।

Tag :

Please Share This Post in Your Social Media

কালিগঞ্জে ৫২তম আন্তঃস্কুল ও মাদ্রাসা ফুটবলে দক্ষিণ শ্রীপুর ও রতনপুর মাধ্যমিক বিদ্যালয় ফাইনালে

Update Time : ১১:২৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫