শিরোনামঃ
আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার এনামূল কবির ইমন গ্রেফতার
তৌফিকুর রহমাম তাহের
- Update Time : ০৬:২০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / ১৬১ Time View
সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি::আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ব্যারিস্টার এনামুল কবীর ইমনকে (৫১) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
শনিবার (৪ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ রাজধানীর ধানমণ্ডি ৭ নং রোড এলাকার এলিয়ান্স আইকন ভবনের ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করে।
ডিএমপি সূত্র জানায়, গ্রেফতার আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ব্যারিস্টার ইমন ২০১২ ইংরেজিতে সরকার মনোনীত জেলা পরিষদের প্রশাসক ছিলেন।
২০১৩ সালে তিনি জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে পদত্যাগপত্র জমা দেন। পরে আবার তাকে প্রশাসক নিয়োগ করা হয়। এছাড়াও তিনি একসময় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা যুবলীগের আহবায়কের দায়িত্বে ছিলেন।
Tag :



















